পালিয়ে যাওয়া সেনা কর্মকর্তা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৬, ১৮:০৯আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১৮:১০

গ্রেফতার কর্মরত অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী থেকে পালিয়ে যাওয়া সেনা কর্মকর্তা ক্যাপ্টেন উদ্ভাস চাকমাকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের সহায়তায় তাকে ভারতের মিজোরাম থেকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন উদ্ভাস চাকমা ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে সেনাবাহিনীর একটি কোর্সে অংশগ্রহণের জন্য সিলেটে অবস্থান করছিলেন। কোর্সে অংশগ্রহণরত অবস্থায় একই বছরের ১২ মে তিনি সিলেট সেনানিবাস থেকে পালিয়ে যান।
পালিয়ে যাওয়ার সময় তিনি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে পড়েন। গ্রেফতার এড়াতে তিনি পার্বত্য চট্টগ্রাম থেকে পালিয়ে দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে সস্ত্রীক ভারতের মিজোরামে অনুপ্রবেশ করেন। ক্যাপ্টেন উদ্ভাসের স্থায়ী নিবাস খাগড়াছড়ি জেলায়। তার বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর।
/জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি