ক্রিকেটার শাহাদাতের বিরুদ্ধে শিশু নির্যাতন মামলা

বাদী ও নির্যাতিত শিশুর বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৬, ১৭:১২আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৭:১৫

ক্রিকেটার শাহাদাত, তার স্ত্রী ও নির্যাতিত শিশু ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্যর বিরুদ্ধে দায়ের করা শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলার বাদী এবং নির্যাতিত শিশুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার পাঁচ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ইসমাইল এই পরোয়ানা জারি করেন।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌশুলি আলী আসগর স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চার থেকে পাঁচটি তারিখে তারা (বাদী ও ভিকটিম) ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে না আসায় এ পরোয়ানা জারি করা হয়েছে। এ মামলায় আগামী ১৭ আগস্ট সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে বলেও জানান তিনি।
যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন- মামলার বাদী সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হক ও নির্যাতিত গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপি। মামলার সাক্ষ্যগ্রহণের দিনে বাদী সাক্ষ্য দিতে না আসায় এবং ভিকটিমও ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় এ পরোয়ানা জারি করেন বিচারক। তবে এ দিন শাহাদাত এবং তার স্ত্রী ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৯ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪(২)খ ধারায় মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুর রহমান ঢাকা সিএমএম আদালতে এ মামলায় অভিযোগপত্র দাখিল করেন। গত ১২ জানুয়ারি মামলাটি ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত থেকে ঢাকার পাঁচ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। পরে ২২ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারক।

উল্লেখ্য, গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় শাহাদাত ও তার স্ত্রী নিত্য শাহাদাতকে আসামি করা হয়। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে শিশুটির চোখে রুটির তৈরির বেলুনি দিয়ে আঘাত ও খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে নিষ্ঠুর নির্যাতনের অভিযোগ আনা হয়।

/এসআইটি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান