আবারও জঙ্গি হামলার আশঙ্কা

রাজধানীর ৪৯ থানার ওসিদের সঙ্গে ডিএমপি কমিশনারের জরুরি বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৬, ২৩:৫১আপডেট : ১৭ জুলাই ২০১৬, ০০:৩৫

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া রাজধানীর গুলশানে জঙ্গি হামলার পর সম্ভাব্য আরও হামলার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উর্ধ্বতন কর্মকর্তারা। শনিবার এসব হামলা ঠেকাতে ডিএমপির সদর দফতরে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া রাজধানীর ৪৯ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে বৈঠক করেছেন।
সভায় রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন দূতাবাস, বিদেশিরা থাকেন এমন বাসা-বাড়ি, বিভিন্ন ধর্মালম্বীদের উপাসনালয়, শপিং মল, সিনেমা হল, মিডিয়া হাউজগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এসময় ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অপরাধ সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানান, শনিবারের বৈঠকের পুরো সময়েই জঙ্গি হামলা ঠেকানোর করণীয় নিয়ে আলোচনা হয়েছে। পুলিশি তৎপরতার পাশাপাশি জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে জনসাধারণকে সম্পৃক্ত করার বিষয়ে বেশি জোর দেওয়া হয়।
অপরাধ সভায় পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, জঙ্গিদের সম্ভাব্য টার্গেট হলো বিদেশিরা। এছাড়া পুলিশ, গুরুত্বপূর্ণ স্থাপনা, বিভিন্ন ধর্মালম্বীদের উপাসনালয়, শপিং মল, সিনেমা হল, মিডিয়া হাউজসহ জনসমাগম বেশি এমন এলাকায় জঙ্গি-সন্ত্রাসীরা টার্গেট করতে পারে। এ কারণে এসব এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ দৃশ্যমান পুলিশিংয়ের অংশ হিসেবে পেট্রোল, চেকপোস্ট বাড়াতে হবে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় ব্লক রেইড পরিচালনা, ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ আরও জোরদার করা, অনগার্ড তল্লাশি, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করাসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপির একজন কর্মকর্তা জানান, জঙ্গি নির্মূলে আরও কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে পুলিশ সদস্যরা বারবার জঙ্গি-সন্ত্রাসীদের আক্রমণের শিকার হচ্ছেন। একারণে বিভিন্ন থানা বা পুলিশ ফাঁড়িতেও নিরাপত্তা বৃদ্ধি ও পুলিশ সদস্যদের সতর্কতার সঙ্গে চলাফেরা করতে বলা হয়েছে।

বৈঠকে উপস্থিত আরেক কর্মকর্তা বলেন, অতি প্রয়োজনীয় ছাড়া পুলিশ সদস্যদের ছুটির আবেদন করতে নিষেধ করা হয়েছে। বর্তমান পরিস্থিতিকে ‘ক্রিটিকাল’ উল্লেখ করে সবাইকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন এলাকার কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, পুলিশ কমিশনারের নির্দেশনা অনুযায়ী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।

এদিকে এই জরুরি বৈঠকের পরপরই রাজধানীর অভিজাত শপিংমলসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: নিজেদের নিরাপত্তা নিশ্চিতে ৯ পরামর্শ 

/এনএল/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম