লংগদু থেকে অস্ত্র-গোলাবারুদসহ সন্ত্রাসী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৬, ২০:০৩আপডেট : ১০ আগস্ট ২০১৬, ২০:০৪

রাঙামাটি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে রাঙামাটির লংগদু এলাকা থেকে নির্ভীক চাকমা নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে বিপুল অস্ত্র, গোলাবারুদ ও সন্ত্রাসী কাজে ব্যবহৃত অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, গোপন সংবাদ পেয়ে যৌথবাহিনীর একটি দল বুধবার ভোরে রাঙামাটির শিষকমুখ অঞ্চলের খাগড়াছড়ি গ্রামে নির্ভীক চাকমার বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে সন্ত্রাসী ও চাঁদাবাজ নির্ভীক চাকমাকে আটক করা হয়। তিনি একটি আঞ্চলিক রাজনৈতিক দলের সক্রিয় সদস্য।

অভিযানের সময় তার কাছ থেকে দুটি বিদেশি অটোমেটিক পিস্তল, একটি এলজি পিস্তল, একটি লং ব্যারেল গান, ১০ রাউন্ড পিস্তলের গুলি, আট রাউন্ড এলজি পিস্তলের গুলি, এক জোড়া ইউনিফর্ম, নগদ ১৭ হাজার ৩৩১ টাকা, মুঠোফোন, ট্যাব এবং টাকা সংগ্রহের ব্যাগ জব্দ করা হয়।

আইএসপিআর থেকে আরও জানানো হয়, নির্ভীক চাকমা বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বেশ কয়েকটি বাজারে চাঁদা আদায়সহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে বাঘাইছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

/জেইউ/এবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম