রামপুরায় ৪ ভিওআইপি ব্যবসায়ী গ্রেফতার, সরঞ্জাম জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৬, ২৩:০১আপডেট : ১২ আগস্ট ২০১৬, ২৩:০২

রাজধানীর রামপুরা থেকে প্রায় ৬০ লাখ টাকা সমমূল্যের ভিওআইপি সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে রামপুরার তালতলা এলাকায় পুলিশের ব্লক রেইডের সময় এসব ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

ভিওআইপি সরঞ্জাম জব্দ রামপুরার ৩৪৫/বি-৩-৫, ইনটেক্স নীহারিকা নামের বিল্ডিংয়ের ফ্ল্যাট নং-৫/এ এর ভেতরে এই অভিযান চালানো হয়। এসময় চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, মো. মেজবাহ উদ্দিন আহমেদ (৩৬), মো. আক্তার হোসেন (৩০), মো. জহির (১৮) ও মো. রুবেল (১৮)।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের নিকট থেকে অবৈধ ভিওআইপি কাজে ব্যবহৃত ২২টি বিভিন্ন কোম্পানির (৮, ১৬, ৩২, ১২৮) পোর্ট বিশিষ্ট চ্যানেল বক্স, মডেম, হার্ডডিস্ক, নোটবুক, নেটবুক ও ভিওআইপি চ্যানেল বক্সে লাগানো অবস্থায় বিভিন্ন কোম্পানির সিম জব্দ করা হয়।

এর মধ্যে টেলিটকের ৪০০টি, রবির ১১৫টি, র্যাং গসটেলের ৪৫টি, গ্রামীণ ফোনের ৩০টি, এয়ারটেলের ২০টি এবং অব্যবহৃত অবস্থায় টেলিটকের ৫ হাজার ২৫০টি, গ্রামীণ ফোনের ১৭০টি, র্যাং গসটেলের ১৮৫টি, রবির ৩৩৫টি, এয়ারটেলের ৫৫টি ও বাংলালিংকের ১০০টি সিম কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলেও জানান তিনি।

ওসি আরও বলেন, সরকারি কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করায় আসামিদের বিরুদ্ধে রামপুরা থানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: উত্তর বাসাবোতে দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার

/এআরআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম