বাড্ডায় ইসলামিক স্কুলে পুলিশের তল্লাশি, আটক ২৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৬, ১১:৫৮আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৩:৫৮

বাড্ডার ডিআইটি প্রজেক্টের ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্টের ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে তল্লাশি চালিয়েছে পুলিশ। এসময় অন্তত ২৭ জনকে আটক করা হয়েছে। পুলিশের জানায়, তারা সবাই জামায়াত ও শিবিরের কর্মী। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে এই অভিযান চালানো হয়। বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই নওশের বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, জামায়াত ও শিবিরের কর্মীরা সেখানে গোপন বৈঠক করছিল। আটককৃতদের মধ্যে স্কুল ভবনটির বাড়িওয়ালা, শিক্ষক এবং ভাড়াটিয়ারাও রয়েছেন।

এসআই নওশের বলেন, ডিআইটি প্রজেক্টর ৮ নম্বর সড়কের ২৫ নম্বর বাসায় এক সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃতদের মধ্যে ২২ জন পুরুষ ও ৫ জন নারী।
জিজ্ঞাসাবাদের বিষয়ে তিনি বলেন, সেখানে কি বিষয়ে বৈঠকে চলছিল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আরও কয়েকটি যায়গায় আজই অভিযান পরিচালনা করা হবে।

এসময় বাড্ডা থানায় পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোশতাক আহমেদ বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পুলিশ জানায়, ছয় তলা ওই ভবনটির মালিক বেল্লাল হোসেন (৬০) অবসরপ্রাপ্ত চাকুরিজীবী।। তিনি সপরিবারে ৩ তলায় থাকেন। চার তলায় ছিল স্কুলটি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার ও ষড়যন্ত্র করছিল।

/এআরআর/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম