রাজধানী ও গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৬

বিজিবি মোতায়েন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে রাজধানী ও গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নাশকতা প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবি মাঠে থাকবে।
শনিবার সন্ধ্যার পর থেকেই বিজিবি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন। বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ‘আইনশৃঙ্খলা রক্ষার্থে গাজীপুর জেলা প্রশাসনের চাহিদার প্রেক্ষিতে সেখানে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।’
সংশ্লিষ্টরা জানান, কাশিমপুর কারাগারের আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়। কারারক্ষী ছাড়াও পুলিশ, র‌্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে সেখানে দায়িত্ব পালন করছেন।
/জেইউ/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম