মিরপুরে চকলেট চুরি করে খাওয়ায় শিশুকে নির্যাতন, চাচি আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১২

নির্যাতনের-শিকার-শিশু-নার্গিস রাজধানীর মিরপুরের শাহ আলীবাগ এলাকায় চাচাতো ভাই-বোনের চকলেট চুরি করে খাওয়ায় চাচির হাতে নির্যাতিত হয়েছে নার্গিস (৯) নামে এক শিশু। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) ওসিসিতে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ তার চাচি লতিফা ইয়াসমিন লুনাকে আটক করেছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
নার্গিসের বাড়ি গোপালগঞ্জে। তার বাবার নাম আব্দুস সামাদ। মায়ের নাম তামান্না।
ঢামেকে ভর্তি নির্যাতিতা শিশু নার্গিস জানায়,  তার চাচাতো ভাই-বোনের জন্য আনা চকলেট সে চুরি করে খেলে চাচি তা দেখে ফেলে। এরপর তাকে রুটি বানানোর বেলুন দিয়ে পেটানোর পর ইস্ত্রি দিয়ে গায়ে ছ্যাঁকা দেয়।

মিরপুর থানার পুলিশের এসআই ইদ্রিস বাংলা ট্রিবিউনকে জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক আড়াইটার দিকে মিরপুর থানাধীন শাহ আলী বাগ এলাকায়  নির্যাতনের শিকার নার্গিসকে উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চাচি লুনাকে আটক করা হয়।

এসআই আরও জানান, বছর খানেক আগে বাবা-মার মধ্যে ছাড়াছাড়ি হওয়ার পর শিশুটি মিরপুরে তার চাচার বাসায় থাকতো।

আরও পড়ুন: স্মার্টকার্ডে থাকছে যেসব সুবিধা


/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান