রাজধানীতে কলেজছাত্রকে কুপিয়েছে দুর্বৃত্তরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:২২

আহত কলেজছাত্র আলভি হাসান রাজধানীর মালিবাগ রেলক্রসিং-এ আলভি হাসান (১৭) নামে এক কলেজছাত্রকে কুপিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দুপুর  ২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আলভি হাসান উইলস লিটল স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।  তার বাবার নাম রেজাউল করিম। তাদের বাসা বাসাবো হক সোসাইটিতে।

আহত আলভি হাসান জানায়, দুপুরে মালিবাগ রেলক্রসিং-এ স্থানীয় টিপু, কামরুলসহ ৫/৬ তাকে কুপিয়ে আহত করে। তবে কি কারণে তাকে কুপিয়েছে তা জানে না বলে দাবি করেছে ওই কলেজছাত্র। 

ডিএমসি পুলিশ ফাঁড়ির এসআই  বাচ্চু মিয়া জানান, ওই কলেজছাত্রকে বেলা আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ডিএমসি) হাসপাতালে আনা হয়।  পরে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

/এআইবি/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান