বনানীতে শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:২২

বনানী রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী যৌন নির্যাতনের শিকার হয়েছে, বলে অভিযোগ করেছেন ওই শিশুটির মা। রবিবার দুপুরে আহত শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ছাত্রীর মা বাংলা ট্রিবিউনকে জানান, বনানীর কড়াইল বস্তিতে তাদের প্রতিবেশি চা দোকানি মিলন তার মেয়েকে গতকাল দুপুরে যৌন নির্যাতনের চেষ্টা করে। রবিবার সকালে মেয়ে অসুস্থ হলে মায়ের কাছে সে বিষয়টি জানায়। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরের পর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) বন্ধ থাকায় সোমবার সকালে ভিকটিম শিশুর পরীক্ষা করানো হবে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী বলেন, ‘শিশুকে যৌন নির্যাতনের কোনও অভিযোগ আমাদের কাছে আসেনি। এলে আমরা অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।’

/আরজে/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান