রাজধানীর চকবাজারে তিন তলায় ঘরের জানালা দিয়ে পড়ে আবীর নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আবীর বাবা রুবেল চকবাজারের ইসলামবাগের ওই বাড়িটির তিন তলায় ভাড়া থাকতেন।
নিহতের মা আয়েশা জানান, তিনি ঘরের কাজ করছিলেন। এ সময় তার শিশু ছেলে আবীর খেলার ছলে ঘরের জানালা দিয়ে নিচে পড়ে যায়। পড়ে তিনি তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
/এআইবি/এআর/








