আবাসিক হোটেলে আদম-ব্যবসায়ীর লাশ, বান্ধবী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫১

লাশ উদ্ধার রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে এক আদম-ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম হামিদুর রহমান মজিবর (৩৮)। তিনি আগে সেনাবাহিনীতে চাকরি করতেন। শনিবার সকাল ৯টার দিকে ফকিরাপুলের ‘হোটেল এরিনা’র চতুর্থ তলা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় তার বান্ধবীকে আটক করা হয়েছে। মতিঝিল থানার এসআই মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মজিবরের বাড়ি ময়মনসিংহে। সেনাবাহিনীর চাকরি ছাড়ার পর তিনি আদম ব্যবসা শুরু করেন। তিনি স্ত্রী নিয়ে রাজধানীর শাজাহানপুরে থাকতেন। গত ২২ সেপ্টেম্বর তিনি ময়মনসিংহ যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। কিন্তু বাড়ি না গিয়ে বান্ধবীকে নিয়ে তিনি ওই হোটেলে ওঠেন। শনিবার সকালে মজিবর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার বান্ধবী হোটেলের লোকজনকে খবর দেন। পরে হোটেলের লোকজন খবর দেয় মতিঝিল থানায়। পুলিশ আসতে-আসতে তার মৃত্যু হয়। হোটেলের লোকজন জানান, মৃত্যুর আগে মজিবরের মুখ থেকে লালা পড়ছিল।

এসআই মামুন জানান, মজিবরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক করা হয়েছে তার বান্ধবীকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানিয়েছেন, মজিবরের প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে তাদের পরিচয় হয়। সম্পর্ক হয় আট-দশ বছর আগে। তাদের বিয়ে করার কথা ছিল।

/এআরআর/এআরএল/

আরও পড়ুন: 

৯টার অফিস ১১টায়!

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম