চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারধরের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৬, ০৪:৩২আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ০৪:৩৩

চাঁদাবাজি রাজধানীর আজিমপুরে চাঁদা না দেওয়ায় স্থানীয় সন্ত্রাসীরা এক ঠিকাদারকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ৯টার দিকে আজিমপুর সরকারি কলোনিতে এ ঘটনা ঘটে। আহত ঠিকাদার রাহাত শিবলী সুমন (৩২) ‘মেসার্স ফ্রেন্ড এন্টারপ্রাইজ’এর মালিক। এ ঘটনায় তিনি লালবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ঠিকাদার সুমন জানান, আজিমপুরের একটি নির্মাণাধীন ভবনে পাথর সরবরাহ করেন তিনি। কয়েকদিন ধরেই স্থানীয় কয়েকজন তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। কিন্তু টাকা না দেওয়ায় বুধবার রাতে আজিমপুর সরকারি কলোনিতে হাবিব, রুবেল, শাহীন, মনা, মাসুম, শ্যামল, রাব্বি, জুয়েলসহ ১৫-২০ জন মিলে তাকে মারধর করে। মোবাইল ও গলার চেইনসহ ছিনিয়ে নেয় ৮০ হাজার টাকা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় তার বন্ধু জাবেদ হোসেন।

লালবাগ থানার এসআই বজলু জানান, একজন ঠিকাদার মারধরের অভিযোগ করছেন। বৃহস্পতিবার তদন্তের পর মামলা হতে পারে।

/আরজে/এআরএল/

আরও পড়ুন: 

সেলফি'র জন্য কোহেলী কুদ্দুসের দুঃখপ্রকাশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম