রাজধানীর পল্লবীতে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মমতাজুল হক (৩৫)। তিনি বেনবক্স লন্ড্রি ও ড্রাইক্লিনারের কর্মচারি। পুলিশের ধারণা, স্ত্রী সঙ্গে ঝগড়া করে মমতাজুল আত্মহত্যা করে থাকতে পারেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, স্ত্রী মুক্তা (২৮) ও তিন বছরের এক মেয়েকে নিয়ে পল্লবীর ১১/এ'র ১২/৬ বাসায় থাকতেন মমতাজুল হক। বেশ কয়েকদিন ধরেই স্ত্রীর সঙ্গে ঝগড়া চলছিল তার। রবিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর রাত একটার দিকে ঘুমাতে যান মমতাজুল। সোমবার সকালে স্ত্রী ঘুম থেকে উঠে মমতাজুল হকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রতিবেশিদের খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
পল্লবী থানার এসআই বেলাল জানান, 'আমরা বিছানার ওপর থেকে লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।'
/আরজে/এআরএল/
আরও পড়ুন:








