প্রচণ্ড হিংসার মনোভাব নিয়ে মন্দির ভাঙা হয়েছে: সুলতানা কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৬, ১৮:৫২আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ১৯:৩১

সুলতানা কামাল নাসিরনগর যেন আরেক একাত্তর বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল। তিনি বলেন,  ‘ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আক্রান্ত সংখ্যালঘুদের সঙ্গে কথা বলে এবং এলাকা ঘুরে মনে হয়, একাত্তরে যে ভয়াবহ নির্যাতন হয়েছিল হিন্দু জনগোষ্ঠীর ওপর এ যেন তারই আরেক রূপ। প্রচণ্ড হিংসা ও হেনস্তা করার মনোভাব নিয়ে মন্দির ভাঙা হয়েছে।’  নাসিরনগরে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনায় এলাকা পরিদর্শন ও আক্রান্তদের সঙ্গে কথা বলা শেষে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বাংলা ট্রিবিউনকে একথা বলেন।

সুলতানা কামাল বিস্ময় প্রকাশ করে বলেন, ‘মন্দিরগুলো যেভাবে ধ্বংস করেছে তাতে প্রচণ্ড হিংসার প্রকাশ দেখা যাচ্ছে।  এখনও লোকালয়গুলোয় মানুষ ভীত-সন্ত্রস্ত। ঠিক একাত্তরে যেমন দেখেছি।’

এ ধরনের নিপীড়ন বন্ধ না করা গেলে দেশত্যাগের সংখ্যা বাড়বে উল্লেখ করে তিনি বলেন, ‘যাদের সঙ্গে কথা হয়েছে তারা বলতে শুরু করেছেন, এখানে তারা টিকতে পারবেন না। তাদের চলে যেতেই হবে। একটা জনগোষ্ঠীকে যদি এভাবে উৎখাত করা হয়, এর চেয়ে বড় অত্যাচার কী হতে পারে?’

সুলতানা কামাল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আরও বলেন, ‘আমি এমন মানুষদের সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন, পরিবারের নারীরা নদীর ওপারে পালিয়ে গিয়ে সারারাত কাটাতে বাধ্য হয়েছে, ঘরে ফিরতে পারেনি।’ প্রশাসনের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘আমরা চাইলেও যেখানে সভা সমাবেশ করতে পারি না, সেখানে প্রশাসক কী এমন বুঝলো যে, এ ধরনের একটা সভা করা অনুমতি দিয়ে দিলো?’

উল্লেখ্য, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য থেকে জানা যায়, গত ২৮ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের এক যুবক ফেসবুকে একটি ছবি পোস্ট করে। যে ছবিতে মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত হানার অভিযোগ করা হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা ওই যুবককে ধরে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে রবিবার ৩০ অক্টোবর সকাল থেকে নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড় এবং খেলার মাঠে একাধিক ইসলামি দলের নেতারা জড়ো হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশ চলাকালে হঠাৎ তিন থেকে ৪০০ লোক সংঘবদ্ধ হয়ে এ ঘটনার জন্য হিন্দু পরিবারগুলোর ওপর চড়াও হয়। এ সময় পুরো উপজেলা সদরের হিন্দু সম্প্রদায়ের শতাধিক পরিবার এবং তাদের মন্দিরে বর্বরোচিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, তাদের থামাতে পুলিশ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। পরে রাতে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কাজল দত্ত এবং নির্মল চৌধুরী বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। এসব মামলায় অজ্ঞাত ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। এঘটনায় নাসিরনগর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জেলা পুলিশ লাইনে রিপোর্ট করতে বলা হয়েছে।

সুলতানা কামাল এলাকা পরিদর্শন শেষে বলেন, ‘কোথায় না কোথায় কী প্রকাশিত হলো, আর কী এমন ঘটলো যে, কোনও খোঁজ  না  নিয়েই এত বড় একটা হামলা ঘটিয়ে ফেললো? এ সময় এ ধরনের সভা করতে অনুমতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

/ইউআই/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম