দীপন-নিলয় হত্যায় জড়িত আনসারুল্লাহ’র শীর্ষ নেতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৬, ১১:০২আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১২:২৭

প্রকাশক ফয়সল আরেফিন দীপন ও ব্লগার নিলয় নীল হত্যার সঙ্গে জড়িত আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতা খায়রুলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা। শুক্রবার রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত-আনসারুল্লাহ-বাংলা-টিমের-শীর্ষ-নেতা-খায়রুল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খায়রুলকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীপন ও নিলয় হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত বছর ৩১ অক্টোবর বিকালে শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে খুন হন ফয়সল আরেফিন দীপন। ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ছিলেন তিনি।
অন্যদিকে ২০১৫ সালের ৭ আগস্ট নিজ বাসায় ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

/এআরআর/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম