মধ্যরাতে ফুটপাতে গাড়ি উঠে নিহত ২: গতি ছিল ৮০ কিলোমিটারেরও বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৬, ০৬:৩৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ০৮:৪৪

সড়ক দুর্ঘটনা রাজধানীর শাহবাগে সোমবার মধ্যরাতে ফুটপাতে গাড়িচাপায় দুই জন নিহত হয়েছেন। গাড়ির গতিবেগ অনেক বেশি হওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাপড়ব্যবসায়ী শাওনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শাহবাগ থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক কাপড়ব্যবসায়ী শাওন জানিয়েছেন, প্রাইভেট কারটির গতিবেগ ছিল ঘণ্টায় ৮০ কিলোমিটারেরও বেশি। পুলিশের জিজ্ঞাসাবাদকালে তিনি জানান, যাত্রীদের কথামতো চালক দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়েই এ দুর্ঘটনা ঘটে। গাড়িতে চালকসহ চার জন থাকলেও ঘটনাস্থল থেকে গাড়িসহ কেবল শাওনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সোমবার রাত ১২টার পর কার্জন হল মোড় হয়ে বার কাউন্সিলের পাশে ফুটপাতে উঠে পড়ে একটি প্রাইভেট কার। এ সময় ফুটপাতে ঘুমিয়ে থাকা চার জন আহত হন। তাদের মধ্যে দুই জনের অবস্থা ছিল আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাৎক্ষণিকভাবে হাসিনা নামে একজনকে মৃত ঘোষণা করেন। মারাত্মক আহত আরেকজন সাহারা খাতুন রাতেই চিকৎসাধীন অবস্থায় মারা যান।
জানা গেছে, আটককৃত গাড়িটি কেরানীগঞ্জের ব্যবসায়ী রেজাউল করিম শ্যামলের। গাড়িতে থাকা চালকের কাগজপত্র ও গাড়ির ফিটনেস পরীক্ষা করে দেখছে পুলিশ।
পুলিশের জিজ্ঞাসাবাদকালে আটক শাওন বলেন, ‘ভেতরের যাত্রীরা বেশি গতিতে চালককে গাড়ি চালাতে বলেছিলেন। গাড়ির গতিবেগ ছিল ৮০ কিলোমিটারেরও বেশি। কিন্তু হঠাৎ সামনে একটি ট্রাক ব্রেক করায় দ্রুত থামাতে গিয়ে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারান চালক। এতে গাড়িটি ফুটপাতে উঠে যায় ও দুর্ঘটনা ঘটে।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। আটক একজনকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

 

/আরজে/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান