খিলক্ষেতে প্রতিপক্ষের গুলিতে ৩ জন আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৬, ০৯:১৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ০৯:১৯

ঢামেক রাজধানীর খিলক্ষেতে প্রতিপক্ষের শটগানের গুলিতে একই পরিবারের তিন জন আহত হয়েছেন। শনিবার (১৭ ডিসেম্বর) ভোর ৬টার দিকে খিলক্ষেত ধানাধীন ডেলনা গ্রামে এই ঘটনা ঘটে।

আহত সদু মিয়া (৫০) জানান, তার মালিকানাধীন জমির ওপর দিয়ে পাশের বউড়া গ্রামের হামিদুর রহমান ড্রেজারের পাইপ নিয়ে গেছে। শুক্রবার দিনগত রাতে না জানিয়ে হামিদুর এই কাজ করেন। ভোরবেলা ঘটনা দেখতে পেয়ে আরও কয়েকজনকে নিয়ে প্রতিবাদ করতে যান সদু মিয়া। এ সময় হামিদুর রহমান শটগান দিয়ে গুলি চালান।

গুলিতে সুদ মিয়া, তার চাচাতো বোন ফাতেমা (৪৫), সদু মিয়ার ছেলে আবদুল আলীম (৩০) আহত হন। তাদের পায়ে ও উরুতে আঘাত লাগে। সকাল সাড়ে ৮টার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।  

ঢামেক পুলিশ ফাড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন- 

বীরশ্রেষ্ঠ রুহুল আমিনকে চেনে না পরিকল্পনা মন্ত্রণালয়!
হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সিতে প্রতিদিন সেবা পাবেন আট হাজার যাত্রী

/এআইবি/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের