শিশু জিহাদের মৃত্যুর মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৬, ২৩:৪৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ২৩:৪৫

শিশু জিহাদ রাজধানীর শাহজাহানপুরে ওয়াসার পরিত্যক্ত পাইপের মধ্যে পরে শিশু জিহাদ (৪) নিহতের ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে এই সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক মো. আখতারুজ্জামান আগামী ১০ জানুয়ারি যুক্তিতর্কের জন্য দিন রেখেছেন। বাদী পক্ষের আইনজীবী মো. জসীম উদ্দীন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই মামলার রাষ্ট্রপক্ষের ২৭ জন সাক্ষীর মধ্যে ১৩ জন আদালতে এসে সাক্ষ্য দিয়েছেন। আগামী মাসের ১০ তারিখ মামলায় যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেছেন আদালত।
এ মামলার আসামিরা হলেন- মোসার্স এসআর হাউজের প্রোপাইটার মো. শফিকুল ইসলাম ওরফে আব্দুস সালাম, বাংলাদেশ রেলওয়ের সিনিয়র সাব অ্যাসিটেন্ট ইঞ্জিনিয়ার (নলকূপ পরিদর্শন) মো. জাহঙ্গীর আলম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আবু আহমেদ শাকি, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) দিপক কুমার ভৌমিক এবং সহকারী প্রকৌশলী-২ মো. সাইফুল ইসলাম।

উল্লেখ, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুরে ওয়াসার পরিত্যক্ত পাইপের মধ্যে পড়ে নিহত হয় শিশু জিহাদ। এ ঘটনায় জিহাদের বাবা মো. নাসির ফকির বাদী হয়ে শাহজাহানপুর থানায় একটি মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান চলতি বছরের ৩১ মার্চ ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ২৭ জনকে সাক্ষী করা হয়েছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম