মিরপুরে অজ্ঞানপার্টির খপ্পরে শ্যালক-ভগ্নিপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১৫

মিরপুর রাজধানীর মিরপুরে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন শ্যালক ও ভগ্নিপতি। অজ্ঞানপার্টির সদস্যরা তাদের অচেতন করে ৮০ হাজার টাকা নিয়ে গেছে। সোমবার রাত ৮টার দিকে অচেতন অবস্থায় সরোয়ার জাহান (৪০) ও তার শ্যালক আকাইদকে (১৬) উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্বজনরা জানান, সারোয়ার জাহান টঙ্গীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার। তার শ্যালক আকাইদ সোমবার দুপুরে ময়মনসিংহ থেকে ট্রেনে এয়ারপোর্ট রেলস্টেশনে নামেন। তাকে সেখানে স্বাগত জানিয়ে মিরপুর ১০ নম্বর সেনপাড়ার বাসার উদ্দেশে রওনা হন সারোয়ার জাহান। পথে বাসে উঠতেই তারা দুজন অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন।
পরে তাদেরকে অচেতন অবস্থায় মিরপুর ১ নম্বরে রাস্তার পাশে রেখে যাওয়া হয়। এসময় একজন পথচারী সারোয়ার জাহানের স্ত্রী স্বপ্না বেগমের মোবাইলে ফোন করে জানালে বিকাল সাড়ে ৪টায় তাদের উদ্ধার করে বাসায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্বজনরা মিলে রাত ৮টার দিকে সরোয়ার জাহান ও তার শ্যালক আকাইদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ছেলে স্বাদ জানান, তার বাবা সারোয়ার জাহানের কাছ থেকে ৮০ হাজার টাকা অজ্ঞানপার্টির সদস্যরা নিয়ে গেছে।

/এআইবি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান