ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে, কারাবন্দির মৃত্যু হয়েছে। তার নাম মো. সাদেক (৩৯)। মঙ্গলবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া এই তথ্য জানান।।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) কারারক্ষী মো. জাকারিয়া বলেন, ‘ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাদেক অসুস্থ হয়ে পড়লে, তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এরপর রাত ১০টা ৪০মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ তিনি আরও বলেন, ‘বন্দি সাদেক দীর্ঘদিন যাবত টাঙ্গাইল কারাগারে বন্দি ছিলেন। তিনি একটি হত্যা মামলায় তার যাবজ্জীবন সাজা হয়েছিল। টাঙ্গাইল কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে, তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয। এরপর গত ৮দিন ধরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে চিকিৎসা দেওয়া হচ্ছিল। মঙ্গলবার রাতে হঠাৎ কারাগারে অসুস্থ হলে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এআইবি /এমএনএইচ/








