রাজধানী থেকে মালিকানাবিহীন বিএমডব্লিউ গাড়ি উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৭, ১১:৫২আপডেট : ১০ মার্চ ২০১৭, ১৬:৩৮

রাজধানী থেকে উদ্ধার হওয়া গাড়ি

রাজধানীর গোলাপবাগ এলাকা থেকে একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগের ২৩/বি, বাড়ির গ্যারেজে মালিকানা বিহীন পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে র‌্যাব। গাড়িটির কোনও বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এএসপি আমিনুল ইসলামের নেতৃত্বে র‌্যাব-৩ গোলাপবাগের ওই বাসায় আভিযান চালায়। ওই বাড়ির গ্যারেজে গিয়ে গাড়ির মালিকের সন্ধান করা হয়। বাড়ির কেয়ারটেকার জানান, আবুল হোসেন নামের এক ব্যক্তি বাড়ির মালিকের সঙ্গে ব্যবসায়িক লেনদেনের সুবাদে দেড় মাস আগে গাড়িটি এখানে রেখে গেছেন। এরপর আবুল হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি চট্টগ্রামের জিয়াউল হক নামের এক ব্যক্তির কাছে টাকা পান। জিয়াউল দেনার টাকা পরিশোধ করতে না পারায় তার কাছে গাড়িটি জিম্মা রেখেছেন। তবে তার কাছে গাড়িটির কোনও কাগজপত্র জিয়াউল হক দেয়নি।

রাজধানী থেকে মালিকানাবিহীন বিএমডব্লিউ গাড়ি উদ্ধার

র‌্যাব জানায়, জিয়াউল হকের সঙ্গে যোগাযোগ করতে মোবাইল নম্বর চাওয়া হলে আবুল হোসেন জানান, তাকে মোবাইল নম্বর নেই এবং তিনি ওই ব্যক্তির ঠিকানাও জানেন না। আবুল হোসেনের কাছে সঠিক কাগজপত্র না থাকায় এবং কথা সন্দেহজনক হওয়ায় গাড়িটির নিবন্ধন ও নম্বর যাচাইয়ের জন্য বিআরটিএ এর যোগাযোগ করা হয়। বিআরটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়িটির রেজিস্ট্রেশন নম্বরটি একটি টয়োটা এম কর্পো (১৯৯৭)গাড়ির। যার মালিক তানভীর রহমান। যিনি রাজধানীর উত্তরার বাসিন্দা। উল্লেখিত বিএমউব্লিউ গাড়ির চেসিস নম্বর ও ইঞ্জিন নম্বর দিয়ে খোঁজ করেও এর বিপরীতে কোনও তথ্য পাওয়া যায়নি। ফলে ভুয়া রেজিস্ট্রিশন নম্বর ব্যবহার ও সঠিক কাগজপত্র না থাকায় এটাই প্রমাণিত যে, হয়তো শুল্ক ফাঁকি দিয়ে কালো টাকার বিনিময়ে গাড়িটি কেনা হয়েছে।। চোরচালান, মাদক ব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কাজে গাড়িটি ব্যবহার হয়ে থাকতে পারে।

আবুল হোসেন ও জিয়াউল হকসহ অন্য কেউ গাড়িটি ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছে কিনা তা তদন্ত করছে  র‌্যাব-৩।

/এআরআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান