হাজারীবাগে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সামছুন্নাহার আশা ওরফে বৃষ্টি। সোমবার (১৩ মার্চ) বিকালে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মিডফোর্ট মর্গে পাঠানো হয়েছে। আশা ময়মনসিংহের মুক্তাগাছার দুলাল মিয়ার মেয়ে।
হাজারীবাগ থানার এসআই মো. হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাজারীবাগ বাড্ডা নগরী পানির ট্যাংকি সংলগ্ন এলাকায় নানার বাসায় পড়াশুনা করতা আশা। সোমবার বিকালে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করে।
খবর পেয়ে আজ বিকাল ৩টায় ওই বাসা থেকে আশার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
/এআইবি/এআর/








