আশকোনায় আত্মঘাতী হামলার পুলিশ প্রতিবেদন ২৫ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৭, ২০:০৬আপডেট : ১৮ মার্চ ২০১৭, ২০:০৬

আশকোনায় র‌্যাব ক্যাম্পে হামলা রাজধানীর আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী হামলার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ প্রতিবেদন দাখিলের জন্য আগামি ২৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। শনিবার ঢাকা মহানগর হাকিম এ কে এম মাঈনউদ্দিন সিদ্দিকি মামলার এজাহার গ্রহন করে ওই দিন ধার্য করেন।
মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ পরিদর্শক মো. লিয়াকত হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার রাতে রাজধানীর আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী হামলার ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করে র‌্যাব। র‌্যাবের উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা ৭-৮জনকে আসামি করে মামলাটি করেন।
উল্লেখ্য, শুক্রবার দুপুর ১টা ১০ মিনিটে আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে দেয়াল টপকে প্রবেশ করে এক যুবক আত্মঘাতী হামলা চালায়। বোমা বিস্ফোরণে শরীর ছিন্নভিন্ন হয়ে মারা যায় হামলাকারী। এতে দুজন র‌্যাব সদস্য আহত হন।

/এসআইটি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম