সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলার রায় ২৮ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৭, ১৯:১৯আপডেট : ২০ মার্চ ২০১৭, ১৯:২১

সাংবাদিক আফতাব আহমেদ প্রবীণ ফটোসাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলার রায় ২৮ মার্চ ঘোষণার জন্য দিন ধার্য করেছেন আদালত।  সোমবার (২০ মার্চ) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপকের বিশেষ পিপি মাহফুজুর রহমান লিখন বাংলা ট্রিবিউনকে এ তথ্য  নিশ্চিত করেছেন।

এ মামলার ৬ আসামি হলেন- হাবিব হাওলাদার, সবুজ খান, বেলার হোসাইন, রাজু মুন্সী, মো. রাসেল ও নিহত সাংবাদিক আফতাবের ড্রাইভার হুমায়ূন কবীর।  তাদের  মধ্যে রাসেল এবং রাজু পলাতক রয়েছেন। এছাড়া সবুজ আদালত থেকে জামিনে আছেন। বাকি তিন আসামি কারাগারে।

মামলার বিবরণে বলা হয়, ২০১৩ সালের ২৫ ডিসেম্বর রামপুরা থানার ওয়াপদা রোডে তার নিজ বাসায় আফতাব আহমেদকে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার শ্যালক রামপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৪ সালের ২৫ মার্চ র‌্যাব-৩ এর উপপরিদর্শক মো. আশিক ইকবার  ছয় আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৪ সারের ২৪ জুলাই ছয় আসামির বিরুদ্ধে অভিযাগ গঠন করা হয়। এ পর্যন্ত ২৫ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য নেন আদালত।

প্রসঙ্গত, ১৯৬৪ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকার মাধ্যমে  সাংবাদিকতা শুরু করেন আফতাব আহমেদ।আলোকচিত্র সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য ২০০৬ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

/এসআইটি/এআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম