মেয়র আরিফকে সাময়িক বরখাস্তের আদেশ অবৈধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৭, ১০:৫৬আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১১:৪৫

সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে দেওয়া হাইকোর্টের নির্দেশ বহাল রয়েছে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে ‘নো অর্ডার’ আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ। বৃহস্পতিবার (২৩ মার্চ) এই আদেশ দেওয়া হয়েছে।

আদেশের পর মেয়রের পক্ষের আইনজীবী আবদুল হালিম কাফি সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপক্ষের করা আবেদনে আপিল বিভাগ নো অর্ডার দিয়েছেন। তাই মেয়র হিসেবে আরিফুল হকের দায়িত্ব পালনে আইনগত কোনও বাধা নেই।’

গত ১৩ মার্চ আরিফুল হক চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে মেয়র পদে আরিফুল হক চৌধুরীর দায়িত্ব পালনের ক্ষেত্রে বাধা বা কোনও ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার নির্দেশও দেওয়া হয়।

এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ মঙ্গলবার (২১ মার্চ) চেম্বার বিচারপতির আদালতে আবেদন করলে চেম্বার বিচারপতি বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে আরিফুল হকের পক্ষে ছিলেন আইনজীবী মইনুল হোসেন ও আবদুল হালিম কাফি।

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় বিএনপির এই নেতার বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হওয়ায় ২০১৫ সালের ৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে আরিফুল হক চৌধুরীকে সিলেটের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে।

/এমটি/ইউআই/এফএস/ 

আরও পড়ুন- 

বাংলাদেশের রিজার্ভ চুরিতে উ. কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলার প্রস্তুতি

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম