খাল দখল বিষয়ে সচিবসহ ১৪ জনের বিরুদ্ধে রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৭, ১৬:৫৩আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ১৬:৫৩

হাইকোর্ট ভোলা সদর উপজেলার চরজংলা মৌজার ভোলা খালের সীমানা নির্ধারণ, অবৈধ দখলমুক্ত বা পরিবেশগত ব্যবস্থার পরিকল্পনা কেন নেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) আদালত অবমাননা আবেদনের শুনানি শেষে এ রুল জারি করা হয়।
বিচারপতি আশীষ রঞ্জন দাস ও বিচারপতি আশফাকুল ইসলাম শুনানি নিয়ে এ আদেশ দেন। ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও পশু মন্ত্রণালয়ের সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, আভ্যন্তরীণ নৌ পরিবহন চেয়ারম্যানসহ ১৪ জনকে আগামী তিন মাসের রুলের জবাব দিতে বলা হয়েছে।
বেলা’র আইনজীবী সাঈদ আহমেদ কবীর জানান, গত ২০১৫ সালের ৪মে বেলার এক আবেদনের পরিপ্রেক্ষিতে ভোলা খাল অবৈধভাবে দখলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি মিজবাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জহুরুল হকের বেঞ্চ সে আদেশ দেন। আদেশে পরিবেশ দূষণমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। সেই আদেশ না মানার কারণে গত ২০ মার্চ আদালত অবমাননার আবেদন করে বেলা।
/এমটি/ইউআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি