জুরাইনে ককটেল বিস্ফোরণে আহত ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৭, ০১:৫৯আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ০৪:৩৭

জুরাইনে ককটেল বিস্ফোরণে আহত ৩ রাজধানীর জুরাইনে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন তিনজন। তারা হলেন আলী হোসেন, সোহেল ও রুবেল। তাদের মধ্যে একজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রবিবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আলী হোসেন (৩০) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শ্যামপুর বালুর মাঠে আমাদের বাসার সামনে একটি চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে এক বন্ধুকে নিয়ে চা পান করছিলাম। হঠাৎ বিকট শব্দ হলো। তখন আমার মতো পাশের আরও দুইজন আহত হয়েছেন।’
আলী আরও জানান, বিস্ফোরণের সময় রাস্তার অন্যপাশে একটি মাহফিল চলছিল। তবে কে বা কারা ককটেল মেরেছে তা তিনি দেখেননি।
বাংলা ট্রিবিউনের কাছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, হাসপাতালে একজন চিকিৎসাধীন আছেন।

/এআইবি/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি