কামরাঙ্গীরচরে দোলনা কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৭, ১৯:৫৮আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ২০:০২

কামরাঙ্গীরচরে দোলনা কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু রাজধানীর কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. পারভেজ (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে কামরাঙ্গীরচর খলিফাঘাটে দোলনা তৈরির কারখানায় এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য তার লাশ রাখা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে। ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, সোমবার (২৪ এপ্রিল) বেলা আড়াইটার দিকে কামরাঙ্গীরচর খলিফাঘাটে চাঁন মসজিদের পাশে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তির দোলনা বানানোর কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন পারভেজ। বিকাল সাড়ে ৩টায় ঢামেক হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার গোয়ালিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে পারভেজ। তার সহকর্মী সাগর জানান, কারখানার একটি লোহার পাইপ ওপরের দিকে তুলে সরানোর সময় তা বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বিদুৎস্পৃষ্ট হন তিনি। পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, কামরাঙ্গীরচরে এমন দুর্ঘটনা চলতি মাসে আরও একবার ঘটেছে। গত ৮ এপ্রিল পলিথিন কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বাবুল মিয়া (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়।

/এআইবি/এআরআর/জেএইচ/

আরও পড়ুন-
কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম