৫ দিনের রিমান্ডে আনসারুল্লাহ বাংলা টিমের আইটি প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৭, ১৭:০৬আপডেট : ০২ মে ২০১৭, ১৭:০৭

গ্রেফতারকৃত আশফাক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের আইটি প্রধান আশফাকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার ভূঁইয়া এ আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মাসুম মিয়া এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, আদালতে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন কাউন্টার টেররিজম ইউনিটের উপ-পরিদর্শক এস এম শাহরিয়ার হাসান। রিমান্ড শুনানি শেষে মহানগর হাকিম জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আসামি আশফাকের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না।
এর আগে, সোমবার রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে আশফাক উর রহমান অয়ন ওরফে আরিফ ওরফে অনিককে গ্রেফতার করে সিটিটিসি। সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘অয়ন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সক্রিয় সদস্য ও আইটি বিশেষজ্ঞ। বছর দেড়েক আগে নিষিদ্ধ ও সংগঠনে যুক্ত হয়ে সামরিক প্রশিক্ষণও নিয়েছিল।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশফাক জানায়, ২০১৪ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াকালীন এবিটির সাংগঠনিক কার্যক্রম শুরু করে। এবিটির বহুল আলোচিত মেজর জিয়ার অধীনে ও পরিচালনায় রাজধানীর উত্তরায় ও পল্লবীর কালাপানি এলাকায় নাস্তিক ব্লগার হত্যা সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণে সে অংশ নেয়। পরবর্তী সময়ে সে আনসার-আল-ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এর সামরিক বিভাগের আইটি শাখার প্রধান হিসাবে নিযুক্ত হয়।

/এসআইটি/আরজে/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম