‘ব্লু হেলমেট’ পুলিশের সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিত: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৭, ২১:৪৯আপডেট : ০২ মে ২০১৭, ২১:৪৯

বক্তব্য রাখছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ‘ব্লু হেলমেট’ পুলিশের সাফল্য এখন বিশ্বব্যাপী প্রশংসিত। সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ পুলিশের ব্লু হেলমেট পরা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক। মঙ্গলবার (২ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে শান্তিরক্ষা মিশনগামী পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক উল্লেখ করেন, বিশ্বের সংঘাতপূর্ণ ও যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে বাংলাদেশ পুলিশের ‘ব্লু হেলমেট’ পরা সদস্যদের অনবদ্য অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। তাদের দক্ষতা, নৈতিকতা ও উঁচুমানের পেশাদারিত্ব বিশ্ববাসীর অকুণ্ঠ সমর্থন ও প্রশংসা অর্জন করেছে। এর ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের মর্যাদা ও সম্মান।

পুলিশ শান্তিরক্ষীদের দেশের ‘অ্যাম্বাসাডর’ আখ্যা দিয়ে আইজিপি বলেন, ‘আপনারা বাংলাদেশ ও পুলিশ বাহিনীর সুনাম এবং মর্যাদা বৃদ্ধিতে কাজ করবেন। দেশের ভাবমূর্তি রক্ষাকেই আপনাদের প্রতিটি কাজে প্রাধান্য দিতে হবে। জাতিসংঘের ম্যান্ডেট সমুন্নত রেখে দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে শান্তিরক্ষা মিশনে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে।’

জানা গেছে, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের অধীনে দারফুরে মো. মনিরুজ্জামান, কঙ্গোতে সৈয়দা জান্নাত আরা, মালিতে মো. জিয়াউল হক এবং আনসার উদ্দিন খান পাঠানের নেতৃত্বে চারটি কনটিনজেন্টে ৬০০ পুলিশ যোগ দেবেন।

বর্তমানে দারফুর, হাইতি, কঙ্গো, মালি, দক্ষিণ সুদান ও লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ১৬৪ জন নারী সদস্যসহ ১ হাজার ৬ জন দায়িত্ব পালন করছেন। কঙ্গো এবং হাইতি মিশনে মোতায়েন রয়েছে বাংলাদেশ পুলিশের দুটি নারী কন্টিনজেন্ট।

১৯৮৯ সালে যাত্রা শুরুর পর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৬ হাজার ৯৭৬ জন সদস্য মিশন সম্পন্ন করেছেন। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছেন পুলিশের ২০ সদস্য।

/জেইউ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম