ফকিরাপুলে আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৭, ০০:৪৭আপডেট : ১৫ মে ২০১৭, ০০:৪৮

লাশ উদ্ধার রাজধানীর ফকিরাপুলে আবাসিক হোটেল ‘আসমা’ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মতিঝিল থানা পুলিশ। তার নাম জামাল হোসেন (৪০)। রবিবার (১৪ মে) রাতে জামালের লাশ উদ্ধার করা হয়। ১১ মে ওই হোটেলের দ্বিতীয় তলার ৫ নাম্বার রুম ভাড়া নিয়েছিলেন তিনি। জামালের বাড়ি মানিকগঞ্জে।

মতিঝিল থানার এসআই ইব্রাহিম জানান, রবিবার রাতে জামালকে বাইরে থেকে হোটেল বয়রা দরজা খুলতে ডাকতে থাকেন। কিন্তু ভেতর থেকে কোনও সাড়া শব্দ না পাওয়ায় হোটেল ম্যানেজার জুয়েল মতিঝিল থানায় খবর দেন। পরে রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে জামাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত সাড়ের ১১টায় জামালের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

জামালের মৃত্যুর কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম