বনানীতে ৭ বছরের শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৭, ১৪:০১আপডেট : ২৬ মে ২০১৭, ১৪:০১

ধর্ষণ রাজধানীর বনানী থানাধীন মহাখালীতে ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধর্ষণের ঘটনায় জড়িত ৫৫ বছর বয়সী সিরাজুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
বনানী থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) আবদুল হাকিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৭ বছরের এক শিশুকে ৫৫ বছর বয়সী সিরাজুল ইসলাম ধর্ষণ করেছে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এসে ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করে। এসময় আহত শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’
এসআই আবদুল হাকিম আরও জানান, বনানী থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষক সিরাজুল শিশু ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বনানী থানায় মামলা দায়ের করেছেন।
/এসএমএন/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের