শ্রীপুরে বাবা-মেয়ের আত্মহত্যা: প্রধান আসামি ফারুক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৭, ১৫:৩০আপডেট : ২৭ মে ২০১৭, ১৫:৩০

শ্রীপুরে বাবা-মেয়ের আত্মহত্যা গাজীপুরের শ্রীপুরে রেললাইনে বাবা-মেয়ের চাঞ্চল্যকর ‘আত্মহত্যা’ মামলার মূল আসামি ও যৌন নির্যাতনকারী ফারুককে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মুখপাত্র মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনার পর র‌্যাব বিষয়টির ছায়াতদন্ত শুরু করে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিত করা হয়। এরই ধারবাহিকতায় শনিবার প্রধান আসামি ফারুককে গ্রেফতার করা হয়।’
মুফতি মাহমুদ আরও জানান, এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিকাল ৪টায় বিস্তারিত জানানো হবে।
এর আগে, গতকাল শুক্রবার (২৬ মে) সকালে বোরহান (৩০) নামে আরেক আসামিকে গ্রেফতার করেছিলো পুলিশ। গোপনে খবর পেয়ে নেত্রকোনা জেলার ঝানঝাইল এলাকায় অভিযান চালিয়ে এক আত্মীয়ের বাড়ি থেকে বোরহানকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, প্রশাসনের কাছে মেয়েকে উত্ত্যক্তের প্রতিকার না পেয়ে গত ২৯ এপ্রিল শ্রীপুর স্টেশনের কাছে পালিত মেয়ে আয়েশাকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন হযরত আলী (৫৫)। এই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে নিহত হযরত আলীর স্ত্রী হালিমা বেগম সাত জনকে আসামি করে মামলা দায়ের করেন।
আরও পড়ুন: শ্রীপুরে বাবা-মেয়ের আত্মহত্যা: আরও এক আসামি গ্রেফতার

/এআরআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম