পাসপোর্ট দালাল চক্রের ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৭, ০৫:৩৯আপডেট : ০৬ জুন ২০১৭, ০৫:৩৯

কারাদণ্ড রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে পাসপোর্ট দালাল চক্রের ১৫ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত র‌্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
র‌্যাব জানায়, সম্প্রতি একটি সংঘবদ্ধ দালাল চক্র রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে অল্প সময়ে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে সেখানে আসা সেবাপ্রত্যাশী মানুষের কাছ থেকে কৌশলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে, কখনও কখনও অনেক হয়রানির পর পাসপোর্ট প্রদান এবং অনেক সময় পাসপোর্ট প্রদান না করে প্রতারণা করছিল, এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযানে যায়।
এসময় শেরেবাংলা নগর থানার আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে পাসপোর্ট দালাল চক্রের ১৫ সদস্যকে আটক করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজম আটকদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করেন। দালাল চক্রের ১৫ সদস্যকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করেন।
কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে স্বপন মিয়া (৩৭) ও মো. হেলাল (৪৫) এর একমাসের, আসাদুল হুদা (৪৭) , মো. ওয়াহিদ হোসেন বাবু (৩৭), শামীম সিকদার (৪০), মো. দেলোয়ার হোসেন (৩০), মো. আহাদ উল্লাহ (৩৬), ইশতিয়াক ইসলাম (২৮) ও রেজাউল ইসলাম (৩২) এর ১৫ দিন এবং মো. ফারুক সরকার (২৭) ও মো. নাসির মোল্লা (২৪) নামে দুই দালালের দশদিনের এবং মো. কামাল হোসেন (৩০) ও শাহীন মোল্লা (৩৫) ও মোসা. নয়ন তারাকে (৪৬) সাত দিনের কারাদণ্ড দেন। এছাড়াও মোসা. মিনুকে (৪৩) তিন দিনের কারাদণ্ড প্রদান করেন।

/এআরআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম