আপন জুয়েলার্সের গ্রাহকদের সোনা বুঝিয়ে দিতে মধ্যস্থতা কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৭, ১৪:১৬আপডেট : ০৬ জুন ২০১৭, ১৫:৫৩

শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচলাক ড. মঈনুল খান আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুম থেকে জব্দ করা সোনা গ্রাহকদের বুঝিয়ে দিতে মধ্যস্থতাকারী পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। কমিটি কাস্টমারদের সঙ্গে কথা বলে তাদের সোনা কীভাবে বুঝিয়ে দেওয়া যায় সে বিষয়ে আগামী ১০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নেবেন।

মঙ্গলবার (৬ জুন) দুপুর ১টার দিকে শুল্ক গোয়েন্দার মহাপরিচলাক ড. মইনুল খান নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আপন জুয়েলার্সে বিভিন্ন সময়ে অর্ডার ও বুকিং দিয়েছেন এমন ৩৮৯ জনের তালিকা রয়েছে আমাদের কাছে। এরমধ্যে ৮৫ জনকে সোনা বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকিদের সোনা বুঝিয়ে দিতে মধ্যস্ততা কমিটি করা হয়েছে।

পাঁচ সদস্যদের ওই কমিটিতে রয়েছেন- শুল্ক গোয়েন্দা অধিদফতরের যুগ্ম কমিশনার সাফিউর রহমান, উপ-পরিচালক মো. জাকির হোসেন ও উপ-পরিচালক এসএম শরিফুল হাসান এবং বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) একজন ও আপন জুয়েলার্সের একজন প্রতিনিধি।

/আরজে/এনআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান