রাজধানীতে পুলিশের গুলিতে ২ ছিনতাইকারী আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৭, ১৩:৫৫আপডেট : ১৪ জুন ২০১৭, ১৩:৫৬

রাজধানীতে পুলিশের গুলিতে ২ ছিনতাইকারী আহত রাজধানী উত্তরার কামারপাড়া এলাকায় পুলিশের ছোড়া গুলিতে দুই ছিনতাইকারী আহত হয়েছেন।তারা হলেন- মো. স্বপন ও আবুল কাশেম (৪০)। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ জুন) সকালে এ ঘটনা ঘটে।
উত্তরা পশ্চিম থানার এসআই দেলোয়ার হোসেন জানান, উত্তরায় হাউজ বিল্ডিং এলাকায় বুধবার ভোর ৬টার দিকে প্রাইভেটকারে করে কয়েকজন ছিনতাইকারী ছিনতাই করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ পেছন থেকে ধাওয়া করলে তারা কামারপাড়া এলাকায় আসলে পুলিশ গুলি চালিয়ে তাদের গতিরোধ করে। এসময় পুলিশের গুলিতে দুই ছিনতাইকারী স্বপন ও আবুল কাশেম গুলিবিদ্ধ হন। এসময় গাড়ি থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। আহতদেরকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে দুপুর পৌনে ১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে পুলিশ হেফাজতে তাদের চিকিৎসা চলছে। তাদের বাড়ি কদমতলীর মোহাম্মাদবাগ এলাকায়।
তিনি আরও জানান, এসময় তাদের সঙ্গে থাকা আরেক ছিনতাইকারী পালিয়ে গেছে। তার নাম শরীফ বলে জানা গেছে।
/এআইবি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম