মানবতাবিরোধী অপরাধ: মাহবুবুর রহমানের বিরুদ্ধে অগ্রগতি প্রতিবেদন ২৮ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০১৭, ১৭:৩৪আপডেট : ২৯ জুন ২০১৭, ১৭:৩৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল টাঙ্গাইল জেলার শান্তি কমিটির সদস্য মাহবুবুর রহমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ আগস্ট তারিখ ধার্য করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৯ জুন) বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের ট্রা‌ইব্যুনাল এ আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার আসামির বিরুদ্ধে মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করে পরবর্তী প্রতিবেদন দাখিলের সময়ের আবেদন করেন প্রসিকিউটর রাজিয়া সুলতানা চমন। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ এ মামলার তদন্তের প্রতিবেদন দাখিল করা হয়েছে। পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আমরা তিন মাসের সময় প্রার্থনা করলে ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করে আগামী ২৮ আগস্ট পরবর্তী তদন্তের অগ্রগতি বা ফরমাল চার্জ দাখিলের জন্য তারিখ নির্ধারণ করে দেন।'
আসামি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে টাঙ্গাইলের কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা রণদা প্রসাদ সাহা ও তার ছেলে ভবানী প্রসাদ সাহাকে অপহরণ, হত্যার অভিযোগ রয়েছে। শান্তি কমিটির সদস্য মাহবুবুর রহমান গত বছরের ৯ জুন থেকে কারাগারে আছে।
/ইউআই/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম