উল্টোপথে চলা বিচারপতির গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৭, ২২:৫৪আপডেট : ০৩ জুলাই ২০১৭, ০০:৪৮

উল্টোপথে চলা বিচারপতির গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী আহত রাজধানীর হোটেল রূপসী বাংলা মোড়ে উল্টোপথে চলা একজন বিচারপতির গাড়িচাপায় আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। রবিবার (২ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম জেবিন ফয়সাল। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। এ সময় বিচারপতি গাড়িতে ছিলেন না। ট্রাফিক রমনা বিভাগের সিনিয়র সহকারী কমিশনার মো. আলাউদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

ঘটনার পর বিচারপতি জাহাঙ্গীর হোসেনের গাড়িচালক কামাল রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আতাউর বাংলা ট্রিবিউনকে জানান, চালক কামালকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে গাড়িটি আটক রাখা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।
ট্রাফিক রমনা বিভাগের সিনিয়র সহকারী কমিশনার বাংলা ট্রিবিউনকে জানান, হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেনের গাড়ি উল্টোপথে মিন্টু রোড থেকে রূপসী বাংলা মোড় হয়ে বাংলামোটরের দিকে যাচ্ছিল। এ সময় স্বাভাবিক পথে মোটরসাইকেলে চড়ে আসছিলেন জেবিন ফয়সাল। কিন্তু উল্টোপথে আসা গাড়ি হঠাৎ সামনে চলে আসায় দুর্ঘটনা ঘটে। তবে বিচারপতি তখন গাড়িতে ছিলেন না। গাড়ি চালাচ্ছিলেন চালক কামাল। মিতসুবিসি জিপ গাড়িটি (ঢাকা মেট্রো-ঘ ১৩-৭৬৭৪) জব্দ করে থানায় রাখা হয়েছে।
উল্টোপথে গাড়ি চালানোর কারণ হিসেবে বিচারপতির গাড়িচালক কামাল পুলিশকে জানিয়েছেন, যানজট থাকলে রাস্তায় উল্টোপথে গাড়ি চালানো হয়। আজও উল্টোপথে গাড়ি চালিয়েছেন তিনি। তখনই এ দুর্ঘটনা ঘটে।
এদিকে আহত জেবিন ফয়সালের বাবা জাহিদ আনোয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাঁটু এবং পায়ে ফ্র্যাকচার হয়েছে। কিন্তু তার (জেবিন) প্রচুর ব্লিডিং হচ্ছে। তাই আগে রক্ত দিতে হবে। পরে এক্স-রে করা হবে।’
/আরজে/জেএ/এসএমএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম