আশাশুনি উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই কমিটি অবৈধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৭, ২১:৫৭আপডেট : ০৫ জুলাই ২০১৭, ২১:৫৭

সুপ্রিম কোর্ট সাতক্ষীরার আশাশুনি উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রুলের নিষ্পত্তি করে বুধবার (৫ জুলাই) বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর এবং বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। একইসঙ্গে ওই কমিটির সব সিদ্ধান্ত ও তাদের প্রস্তুত করা প্রতিবেদনগুলোও বাতিল ঘোষণা করা হয়েছে। 

রায়ের অনুলিপি পাওয়ার এক মাসের মধ্যে ফের কমিটি গঠন করে যাচাই-বাচাই সম্পন্ন করারও নির্দেশ দেন আদালত। আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের নামে কমিটি ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্তি করছে’ এমন অভিযোগে আশাশুনি উপজেলার মুক্তিযোদ্ধা আবদুল গণি সরদার গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন। ১৯ ফেব্রুয়ারি রিটের শুনানি শেষে ওই কমিটির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিতের আদেশ দেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একইসঙ্গে আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

এ আদেশের বিরুদ্ধে বিবাদীপক্ষ লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করে। আপিল বিভাগ এ আবেদন শুনানি করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন এবং মামলাটি চূড়ান্ত শুনানির জন্য ওই বেঞ্চে পাঠিয়ে দেন।

/এমটি/ইউআই/এএম/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম