নথি জাল করে হাইকোর্ট থেকে অস্ত্র মামলার আসামির জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০১৭, ১৪:২৬আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৪:২৬

নথি জাল করে হাইকোর্ট থেকে অস্ত্র মামলার আসামির জামিন মামলার এজাহার ও জব্দ তালিকার নথি জাল করে হাইকোর্ট থেকে জামিন নিয়ে গেছেন অস্ত্র মামলার আসামি হুমায়ুন কবির জনু।একই মামলার আরেক আসামি জামিন নিতে আসলে এই জালিয়াতি ধরা পরে। এরপর আসামি জনুকে ৭ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ওই মামলার জামিন নিতে আসা আসামি শহর আলীর জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন আদালত। সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহবুব মোর্শেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। এই জালিয়াতির ঘটনায় কারা জড়িত সে বিষয়ে পৃথক মামলা দায়ের করতে রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গত বছরের ১৩ নভেম্বর মুগদা থানাধীন বিশ্ব রোডে অস্ত্র ও গুলি কেনাবেচার সময় চার জনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় ওইদিনই মুগদা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলায় জনু ও শহর আলী ওরফে লিটন গ্রেফতার হন।গত ২৭ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে নথি জাল করে জামিন নেন আসামি জনু।
আজ ওই মামলার অপর আসামি শহর আলী হাইকোর্টে জামিন চাইতে আসেন।শহর আলীর আইনজীবী নাসিমা আক্তার শানু শুনানিতে বলেন, ‘মামলার আসামি জনু হাইকোর্টে জামিন পেয়েছেন। সেই হিসেবে শহর আলীও জামিন পেতে পারেন।’
তখন আদালত জনু ও শহর আলীর জামিন আবেদন পর্যালোচনা করতে গিয়ে দেখতে পান যে, মূল এজাহার ও জব্দ তালিকার নথি জাল করে জামিন আবেদন করেছিলেন জনু। তার কাছ থেকে যে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল, আবেদনে সে বিষয়টি উল্লেখই ছিল না। পরে হাইকোর্ট জনুর জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দেন। একই আদালত আসামি শহর আলীর জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
/এমটি/ইউআই/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের