ডেসটিনির জব্দ অ্যাকাউন্টের হিসাব আদালতে জমা দেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৭, ২২:১৫আপডেট : ১৬ জুলাই ২০১৭, ২২:১৭

 

ডেসটিনি ডেসটিনির জব্দকৃত ব্যাংক অ্যাকাউন্টে কী পরিমাণ অর্থ রয়েছে, তার হিসাব আদালতে দাখিল করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে এই হিসাব আদালতে জমা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

আদালতে ডেসটিনির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। এ সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

এর আগে ব্যাংক অ্যাকাউন্টে কী পরিমাণ অর্থ রয়েছে, তার হিসাব দাখিল করতে ডেসটিনির আইনজীবীকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। কিন্তু রবিবার ডেসটিনির আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, ‘জব্দ থাকায় অ্যাকাউন্টের হিসাব বিবরণী আমাদের কাছে দেয়নি ব্যাংক কর্তৃপক্ষ।’ এরপরই আদালত  দুদকের আইনজীবী খুরশীদ আলমকে ব্যাংক অ্যাকাউন্টের হিসাব দাখিলের নির্দেশ দেন।

২০১৬ সালের ১৩ নভেম্বর আপিল বিভাগ দুটি শর্তে ডেসটিনির দুই শীর্ষ ব্যক্তি এমডি রফিকুল আমীন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিন মঞ্জুর করে আদেশ দেন। ওই শর্তে বলা হয়েছিল, ডেসটিনির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে তাদের সৃজনকৃত বাগান থেকে ৩৫ লাখ গাছ বিক্রি করে ২ হাজার ৮০০ কোটি টাকা ছয় সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। জমা দেওয়ার প্রমাণপত্র হলফনামা আকারে দাখিলের পর তারা জামিন পাবেন। এই শর্ত পূরণে ব্যর্থ হলে দ্বিতীয় শর্ত হিসাবে সরকারি কোষাগারে দিতে হবে নগদ ২ হাজার ৫ শত কোটি টাকা। এই দুই শর্তের একটি পূরণ করলেই তারা জামিন পাবেন। সরকারি কোষাগারে জমা দেওয়া ওই অর্থ ডেসটিনিতে বিনিয়োগ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের মাঝে ওই অর্থ বিতরণ করতে দুদক চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়।

কিন্তু গত আট মাসেও আদালতের ওই শর্ত তারা পূরণ করতে পারেননি। পরে আপিল বিভাগের এই আদেশ সংশোধন চেয়ে আবেদন করেন ডেসটিনির এমডি ও চেয়ারম্যান।

/এমটি/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম