বিনা বিচারে ৯ বছর কারাবাসের পর মানসিক রোগীর জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৭, ১৮:২২আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৮:২৭

হাইকোর্ট নিজের বাবাকে হত্যার একটি মামলায় দীর্ঘ ৯ বছর বিনা বিচারে কারাবাসের পর স্ত্রীর জিম্মায় জামিন পেয়েছেন মানসিক রোগে আক্রান্ত ছালেহ আহম্মদ কালু। বুধবার (১৯ জুলাই) বিচারপতি আবদুল হাকিম ও বিচারপতি এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কুমিল্লার চৌদ্দগ্রামের কালুকে তার স্ত্রীর জিম্মায় জামিন দেন। 

আদালতে আসামির পক্ষে আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট মিন্টু কুমার মণ্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ। 

পরে আইনজীবী মিন্টু কুমার মণ্ডল সাংবাদিকদের বলেন, ‘ছালেহ আহম্মদ কালু সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। নিজের বাবাকে হত্যার মামলায় ২০০৮ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে তিনি বিনা বিচারে জেল খাটছেন। এ পর্যন্ত তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণও করা হয়নি। এসব বিষয়ে বিবেচনায় নিয়ে আদালত তাকে জামিন দিয়েছেন।’

এর আগে গত ২ জুলাই কালুর পক্ষে কেউ জামিনদার হতে পারবেন কিনা তা আদালতকে জানাতে বলা হয়। পরে কালুর স্ত্রী তাকে জিম্মায় নিতে রাজি হন। আজ  শুনানি নিয়ে আদালত তাকে জামিন দেন। 

/এমটি/এএম/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ