ডেমরায় গৃহবধূ ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৭, ০৫:৪৫আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ০৫:৪৫

ধর্ষণ রাজধানীর ডেমরায় এক গৃহবধূকে (২২) ধর্ষণের অভিযোগে জাবেদ কাদরী (২৭) নামের এক যুবককে সোমবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই গৃহবধূকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেমরা থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, ডেমরার সাদ্দাম মার্কেট এলাকার ওই গৃহবধূর স্বামী কাঠমিস্ত্রী। পেশায় বৈদ্যুতিক মিস্ত্রী জাবেদ কাদরী ওই গৃহবধূর স্বামীর পূর্ব পরিচিত। জরুরি প্রয়োজনে তার স্বামী চট্টগ্রামে গেলে গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে জাবেদ তার বাসায় আসে। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় ওই গৃহবধূ সোমবার ডেমরা থানায় মামলা দায়ের করেন। ডেমরা থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) জাকির জানান, মামলার ভিত্তিতে পুলিশ জাবেদ কাদরীকে সোমবার সন্ধ্যায় গ্রেফতার করেছে।
/এআইবি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম