রাজধানীতে বাসচাপায় অজ্ঞাত এক নারী ও হাবিবুর রহমান হাবু (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বিমানবন্দর এবং উত্তরা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর থাকা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর জানান, বিমানবন্দর থানাধীন কাওলা এলাকায় অজ্ঞাত পরিবহনের বাসচাপায় অজ্ঞাত (৩৫) এক নারী আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপপাতালে নিয়ে গেলে রাত ২টায় কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, জর্দা ফ্যাক্টরির শ্রমিক হাবিবুর রহমান হাবু (১৪) উত্তরা ১নং সেক্টরে ভিআইপি পরিবহনের চাপায় রাত ১২টার দিকে মারা যায়। তার পিতার নাম আনোয়ারুল ইসলাম, সে তুরাগ এলাকায় চাকরি করতো।
সহকর্মী তাইজুল জানান, দুর্ঘটনার পর রাত ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুরকে মৃত ঘোষণা করে।
/এআইবি/এমও/








