জুরাইনে ডিবির সহকারী কমিশনার ‍গুলিবিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৭, ২২:৩৭আপডেট : ১২ আগস্ট ২০১৭, ২৩:১৮

গুলিবিদ্ধ ডিবির সহকারী কমিশনা রাহুল পাটোয়ারী (ছবি: ফোকাস বাংলা) রাজধানীর জুরাইনে অস্ত্র উদ্ধার করতে গিয়ে  পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার রাহুল পাটোয়ারী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় পুলিশের সোর্স বিল্লাল হোসন ও সেলিম নামের আরও দু’জন গুলিবিদ্ধ হন।  পোস্তগোলা ফায়ার সার্ভিসের পেছনে শনিবার রাত ৮টায় এ ঘটনা ঘটে।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাহুল পাটোয়ারী

মাসুদুর রহমান বলেন, ‘ডিবি পশ্চিমের একটি টিম শ্যামপুর পোস্তগোলা ফায়ার সার্ভিসের পেছনে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালায়।এ সময় সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ে ডিবির এসি রাহুল পাটোয়ারীর বাম পাঁজরে ও সোর্স বিল্লাল হোসেনের পায়ে গুলি লাগে।’

এ ঘটনায় পুলিশ পাহারায় সেলিম (৩০) নামের আরেকজনকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে পরে ঢামেকে ভর্তি করা হয়।
এদিকে, শ্যামপুর থানার পরিদর্শক (তদন্ত) একেএম হাবিবুল ইসলাম জানান, ‘বিল্লাল হোসেন মৃদুল গুলিবিদ্ধ হয়েছেন। তিনি রাহুল পাটোয়ারীর সোর্স বলে জানা গেছে। এছাড়া সেলিম নামের এক পথচারীও আহত হয়েছে। তিন জনকেই ঢামেকে ভর্তি করা হয়েছে।’ 

/আরজে/এনএল/এনআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
বিশ্বকাপ জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, পেছালো আর্জেন্টিনা
বিশ্বকাপ জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, পেছালো আর্জেন্টিনা
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত