আটক গাড়িসহ ভাটারার ওসিকে হাইকোর্টে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৭, ১৬:৪২আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৬:৪৩

আটক গাড়িসহ ভাটারার ওসিকে হাইকোর্টে তলব আটকের একমাস পরও গাড়ি মালিককে ফেরত না দেওয়ায় গাড়িসহ ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে দশটায় তাকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে। বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে গাড়ি আটক রাখা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। পুলিশের মহাপরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ভাটারা থানার ওসিসহ ৫জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনকারীপক্ষের আইনজীবী বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, রাজধানীর কুড়িলের ব্যবসায়ী মো. মমিন উদ্দিন গত ১৩ জুলাই ভাটারা এলাকার একটি শপিং মলের সামনে গাড়ি রাখেন (টয়োটা এলিয়ন ১৫০০সিসি)। পরে নিচে এসে আর গাড়ি পাননি। গাড়ির মালিক জানতে পারেন, ভাটারা থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম গাড়িটি নিয়ে গেছেন।

আইনজীবী জানান, পরবর্তী সময়ে গাড়ির মালিকানা ও বিআরটিএ-এর বৈধ কাগজ দেখিয়েও কোনও সিদ্ধান্ত পাননি এমনকি গত ৭ আগস্ট গাড়িটি ফিরে পেতে ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত আবেদন করলেও তিনি নিতে অস্বীকৃতি জানান। এরপর সমাধান পেতে ২২ আগস্ট এই মালিক হাইকোর্টে রিট  করেন।

/ইউআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি