হলি আর্টিজানে হামলা: ১১ দফা পেছালো প্রতিবেদন দাখিলের সময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৭, ২০:৩৪আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ২০:৪৫

গুলশান হামলা গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আবারও বাড়ানো হয়েছে। এ নিয়ে ১১ বার পিছিয়ে গেল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়। রবিবার (২৭ আগস্ট) এ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির প্রতিবেদন না দিয়ে সময়ের আবেদন জানালে আগামী ১০ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেন ঢাকার মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধক এসআই ফরিদ মিয়া।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করা হয়। জঙ্গিদের এ হামলা ঠেকতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন।
পরদিন সেনাবাহিনীর অপারেশন থান্ডার বোল্টে নিহত হয় পাঁচ জঙ্গিসহ ছয় জন।
এই ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইন, হত্যাকাণ্ড ও তথ্য গোপনের অভিযোগে তিনটি মামলা করে পুলিশ।
মামলা দায়েরের পর কয়েকজন সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার না হওয়ায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্ত শেষ হয়নি। তবে গত ১৯ জুলাই ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছিলেন শিগগিরই এ মামলার অভিযোগপত্র দেওয়া সম্ভব হবে বলে।

আরও পড়ুন
গুলশান হামলায় মামলা দায়ের, ২৪ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন চেয়েছে আদালত
হলি আর্টিজানে হামলা: ফের পেছালো প্রতিবেদন দাখিলের সময় 

৩ কারণে হলি আর্টিজান হামলার চার্জশিটে দেরি






 

/এসআইটি/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান