মিরপুরে জঙ্গি আস্তানায় নিহত জঙ্গি আবদুল্লাহর ছবি প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:২১

মিরপুরের দারুস সালাম থানার জঙ্গি আস্তানায় বিস্ফোরণে নিহত জঙ্গি আবদুল্লাহর ছবি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই ছবি প্রকাশ করা হয়।

নিহত জঙ্গি আবদুল্লাহ প্রকাশিত ছবিটি আশপাশের বাসিন্দাদের দেখালে তারা নিশ্চিত করেছেন, ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনিই ছয়তলার ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন।

ছবি দেখে নিহত জঙ্গিকে আব্দুল্লাহ বলে নিশ্চিত করেছেন বর্ধনবাড়ি সড়কের ‘সালমান রেফ্রিজারেশন ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স’ এর মালিক মো. সেলিম। তিনি বলেন, ‘আমি আব্দুল্লাহকে চিনি ২০ বছরের বেশি সময় ধরে। সে ভাইদের সঙ্গে নিয়ে আগে থাকতো মিরপুর বড় বাজার সংলগ্ন হরিরামপুরে। ইলেকট্রিকের কাজ করতো তারা। আইপিএস, স্ট্যাবুলাইজারসহ বিভিন্ন পণ্য তৈরি করে তারা স্টেডিয়াম মার্কেটে বিক্রি করতো। এই ব্যবসা মূলত ছিল তার বড় ভাইয়ের। আব্দুল্লাহ ও মেঝো ভাই হাফিজ উদ্দিন সহায়তা করতো। প্রায় ১০ বছর আগে এই ব্যবসা ছেড়ে সবজির দোকান দেয় আব্দুল্লাহ। কিন্তু সেখানে সুবিধা করতে না পেরে আবার ইলেকট্রিকের ব্যবসা শুরু করে।’

এর আগে, ওই বাসায় বিস্ফোরণে ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে জঙ্গি আবদুল্লাহ ছাড়াও একাধিক শিশুর ছিন্নভিন্ন মৃতদেহ পাওয়া গেছে।

র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জানান, বিস্ফোরণের পর ওই বাসা থেকে প্যাকেট করা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি (অত্যাধুনিক বিস্ফোরক) উদ্ধার করা হয়। এগুলো কার্টনের ভেতর সিল করা অবস্থায় রাখা ছিল।

এদিকে জঙ্গি আস্তানায় ৭ জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দারুস সালাম থানায় মামলা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে র‌্যাবের ডেপুটি সহকারী পরিচালক তারেক বাদী হয়ে মামলা করেন। দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘একটি অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযান শেষে হয়তো মূল মামলা দায়ের করা হবে। জঙ্গি আস্তানা’র গলি থেকে নিখোঁজ দুই যুবকের মধ্যে এক জনকে পাওয়া গেছে। সোমবার থেকে নিখোঁজ থাকা নৈশ প্রহরী সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। ওই বাড়ির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদকেও গ্রেফতার করা হয়েছে।’

এ ব্যাপারে র‌্যাব-৪ এর সিও লুৎফুল কবির জানান, বাড়িওয়ালা হাবিবুল্লাহ বাহার আজাদ ও নৈশ প্রহরী সিরাজুল ইসলাম জঙ্গিদের সঙ্গে সরাসরি জড়িত। প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে। তাদের রিমান্ডে নেওয়া হলে আরও বিস্তারিত জানা যাবে।

বিস্ফোরক উদ্ধারের ব্যাপারে র‌্যাবের মুখপাত্র বলেন, ‘কাল রাতে (বুধবার রাত) সাময়িক বিরতি দিয়ে আজ সকাল (বৃহস্পতিবার) থেকে আবারও অভিযান চালানো হয়। কার্টনে রাখা আইইডি ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস পেয়েছি। সঙ্গে কিছু ধারালো অস্ত্রও পাওয়া গেছে।’ তবে অভিযান এখনও শেষ হয়নি। আরও সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি।

 

/এসএমএন/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি