রাজধানীতে ব্যবসায়ী গুলিবিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৭, ১১:৪১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১২:০০

রাজধানীতে ব্যবসায়ী গুলিবিদ্ধ রাজধানীর জিগাতলায় দুর্বৃত্তের গুলিতে আব্দুল বারেক নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসাপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ফাঁড়ির এস আই মো. বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে এস আই মো. বাচ্চু মিয়া জানান, রবিবার দিবাগত রাতে জিগাতলা নতুন রাস্তা অগ্রণী ব্যাংকের পেছনে আনোয়ার হোসেনের টিনশেড বাসার ভাড়াটিয়া, ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল বারেকের রুমের দরজা নক করে কয়েকজন যুবক। তিনি দরজা খোলা মাত্রই দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরপর তিনটি শব্দ হয়। একটি গুলি আব্দুল বারেকের ডান উরুতে লাগে। স্বজনরা রাত সোয়া ১টার দিকে তাকে ঢামেকে হাসপাতাল ভর্তি করেন।

মো. বাচ্চু মিয়া আরও বলেন, ‘আব্দুল বারেককে কে বা কাহারা গুলি করেছে, তা জানা যায়নি। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’ এ ঘটনায় কোনও মামলা হয়েছে কিনা, তা জানাতে পারেননি তিনি।  

/এআইবি/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি